বিরল প্রজাতির পেঁচা উদ্ধার
দি নিউজ লায়ন ; বিরল প্রজাতির পেঁচা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল থানার শংকরপুর এলাকায়। রঙিন এই পেঁচাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই মোবাইলে সেলফি তুলতে শুরু করে বহু মানুষ। পরে অবশ্য পুলিশ এবং বনদপ্তর এর কর্মীরা এসে ভিড় হটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ধরনের পেঁচা বিগত দিনে গাজোল এলাকায় দেখা যায় নি বলেই দাবি শংকরপুর এলাকার অধিকাংশ বাসিন্দাদের।
পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রচলিত ভাষায় এটিকে হুতুমপেঁচা বলা হয়। কিন্তু এর নাম "ব্রাউন ফিশ আউল " হলুদ এবং চকলেট রঙের এই ধরনের পেঁচা এখন প্রায় বিলুপ্তির পথে। বহুদিন পর এই ধরনের পেঁচা নজরে এসেছে। তবে পেঁচাটি কোন কারণে অসুস্থ থাকায় সেটিকে চিকিৎসার ব্যবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে।
পরবর্তীতে আদিনা ফরেস্ট ওই পেঁচাটিকে দিকে ছেড়ে দেওয়া হবে। শংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন , শুক্রবার ভোরে এলাকার একটি পুকুর পাড়ে ছটফট করছিল পেঁচাটি। উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সেটি দেখতে পেয়ে ওই এলাকার জনৈক এক ব্যক্তি। এই পেঁচাটিকে উদ্ধার করে তারপরেই বনদপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তর এর কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

Post a Comment